NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

ভি সি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে কংগ্রেস – পিসিসি সভাপতি

Spread the love

এডিসির নির্বাচন এবং ধর্মনগর কেন্দ্রের উপ- নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক করলো কংগ্রেস । কংগ্রেস ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বৈঠক থেকে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সদ্য সমাপ্ত এডিসি নির্বাচন এবং ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণাত্মক বৈঠক করল প্রদেশ কংগ্রেস ।বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এই বৈঠকের আয়োজন করা হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসির ২৮টি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ,সাংগঠনিক প্রভারী এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। বৈঠকে এডিসি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তাদের নির্বাচনী অভিজ্ঞতা ও মতামত জানান ।ফলাফল পর্যালোচনার পর আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে রণকৌশল গ্রহণ করা হয় ।এদিন এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই সংবাদ জানান। তিনি জানান ,আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে দল ঐক্যবর্ধভাবে লড়াই করবে।

এদিন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাজ্যে কংগ্রেসের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে। সম্প্রতি যুব কংগ্রেসের নির্বাচনে ২৫ হাজার সভ্য পদ সংগ্রহ করতে সক্ষম হয়েছে ।এক প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান ,সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ধর্মীয় দিক এবং জাতিগত দিক -এর নিরীখে ভোট হয়েছে ।তাই কংগ্রেস ভোটে তার সাংগঠনিক শক্তির পরিচয় দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *