NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

SIR আতংকে হাসপাতালে স্ত্রীর দেহ ফেলে পালালো স্বামী

Spread the love

আলিপুরদুয়ারে SIR কাণ্ডে ভয়ংকর কাণ্ড । মৃতদেহ হাসপাতালে ফেলে চম্পট দিল পরিবারের লোকজনের। ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে । জানা যায় গত ৫ নভেম্বর সকালে সঞ্জিদা বিবি হার্টের সমস্যা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হন। অভিভাবক হিসাবে স্বামী জাভেদ আলি তাঁকে ভর্তি করান। ঠিকানা দেন দমনপুর, ফোন নম্বর দিয়েছিলেন– ৯২১১৫৩৮০৭৪ । পরদিন রাতে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঞ্জিদা বিবি । মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেটের জন্য মৃতের ভোটার কার্ড বা আধার কার্ড সেটা চাইতে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকানা অনু্যায়ী মৃতের বাড়িতে গেলে উক্ত ঠিকানায় পাওয়া যায় না। তাতে হাসপাতাল কর্তৃপক্ষের ধারনা হয় যে এটি কোন ঠিকানা নয় পুরোটাই ভূয়ো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *