আগরতলা প্রেস ক্লাবের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের জন্য জার্সি প্রদান করল ইউরেকা টাইলস কর্তৃপক্ষ ।মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরেকা টাইলস এর কর্ণধার সুচিস্মিতা সাহা প্রেস ক্লাবের আধিকারিকদের হাতে এই জার্সি তুলে দেন ।কর্তৃপক্ষকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ক্লাবের স্পোর্টস সাব কমিটি তথা বিশিষ্ট সাংবাদিক অলক ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব কমিটির অন্যান্য সদস্যরা। এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিক অলক ঘোষ বলেন ,একটি দেশের জন্য পতাকা এবং একটি দলের জন্য জার্সি খুবই প্রয়োজন। তিনি জার্সি প্রদানকারী সংস্থার প্রতি অভিনন্দন জানিয়ে বলেন ,আগরতলা প্রেসক্লাবের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল এই জার্সি পরে মাঠে খেলে জার্সির মর্যাদা রক্ষা করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিবছরই আগরতলা প্রেস ক্লাবের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল বেশকিছু প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট গুলিতে ক্রিকেটাররা এই জার্সি পরিধান করে খেলবে।
আগরতলা প্রেস ক্লাবকে ক্রিকেট জার্সি প্রদান















Leave a Reply