NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

সমাজ গঠনে ক্লাবগুলির ভূমিকা ইতিবাচক – উপাধ্যক্ষ

Spread the love

ক্লাবগুলি পূজার উদ্যোগ গ্রহণ করে সমাজের মধ্যে সকলকে নিয়ে একটা ইতিবাচক বার্তা প্রদান করে, মানুষকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে ।শনিবার ডুকলি ব্লক ভিত্তিক শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ডুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৫টি বিভাগে ১৫টি ক্লাবকে পুরস্কৃত করা হয় ।

ডুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডুকলি ব্লক ভিত্তিক শারদ সম্মান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ঢুকলি ব্লকের চেয়ারম্যান বুলন সাহা, ডুকলি ব্লকের ভিডিও মানিক দেববর্মা সহ তথ্য সংস্কৃতি দপ্তরের সহকারী অধিকর্তা মনোজ দেববর্মা ও অন্যান্যরা । এই অনুষ্ঠানে নির্বাচিত ক্লাব গুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ গঠনে গ্রামীন এলাকার ক্লাবগুলির ভূমিকার কথা তুলে ধরেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ।তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান আগে হতো না। এখন হচ্ছে ।সমাজ গঠনে ক্লাবগুলির ভূমিকা রয়েছে ।গ্রামীন এলাকার ক্লাবগুলি পূজার আয়োজন করে সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে ।সমাজের সকল অংশের মানুষের মধ্যে একটা ইতিবাচক বার্তা ছড়ায় ।

এদিন মোট পাঁচটি ক্যাটাগরিতে ১৫ টি পুরস্কার দেওয়া হয় ।ক্যাটাগরীগুলি হল, হল মন্ডপ সজ্জা প্রথম দ্বিতীয় তৃতীয়, আলোক সজ্জা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রতিমা সজ্জা প্রথম দ্বিতীয় তৃতীয়, ভালো থিম পূজা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সেরা সেরা একটি পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ডুকলি ব্লক এলাকায় বিভিন্ন মৃৎ শিল্পীদের এদিন সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *