NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

কংগ্রেস ভবনে প্রজাতন্ত্র দিবস পালিত

Spread the love

যথাযথ মর্যাদায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস ।এই উপলক্ষে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন ,দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোমবার কংগ্রেস ভবনে যথাযথভাবে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ।এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, জাতীয় কংগ্রেসের সিডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন ,প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ,প্রাক্তন অধ্যক্ষ অমরেন্দ্রনাথ শর্মা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ।শাখা সংগঠনের প্রধানরা তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। পরে বীর বিপ্লবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,এই মহান দিনে দেশ গণপ্রজাতন্ত্রে প্রবেশ করেছে। এই উপলক্ষে জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমস্ত বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকেও অভিনন্দন জানান তিনি।

সম্প্রতি মহাত্মা গান্ধী সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজিত ডোভালের মন্তব্যের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, দেশের স্বাধীনতা সংগ্রামীদের আমরা পৃথক পৃথক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই না ।তারা সবাই আমাদের কাছে নমস্য ।এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *