পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি বিধায়ক দল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে বাংলায়। সূত্রের খবর, আগামী শনিবার ৯ মে কলকাতার ব্রিগেড ময়দানে নবনির্বাচিত বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানে দেশের শীর্ষ বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলেও জানা গেছে।
মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে কলকাতায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। বৈঠকে তিনি নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ভয় ও সন্ত্রাসের আবহে আবদ্ধ ছিল। সেই পরিস্থিতির মধ্যেও বাংলার মানুষ বিজেপি ও প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বের উপর আস্থা রেখে ঐতিহাসিক রায় দিয়েছেন।
সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয়কে দেশের রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে গেল বিজেপি। এদিকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল R. N. Ravi বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা করেন। এর পরেই নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।















Leave a Reply